ঢাকায় ঐতিহাসিক পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পীরে বাঙ্গাল হুজুর কেবলা আল্লামা সাবির শাহ (মা:জি:আ) ছদারতে স্মরণকালের জশনে জুলুসে

47

রাজধানী ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত ২৩ আগস্ট ২০২৬ রবিবার একটি বর্ণাঢ্য ও ঐতিহাসিক জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদপুর থেকে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন এবং পরে শ্যামলী ক্লাব মাঠে এক আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়।

May be an image of text that says "SB Média SBMédiabdo bdo Dd"

 

রাজধানী ঢাকায় পীরে বাঙ্গাল হুজুর কেবলা আল্লামা সাবির শাহ (মা:জি:আ) ছদারতে স্মরণকালের ঐতিহাসিক পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে।

May be an image of one or more people and crowd

 

নিউজ ২১ ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকা শাখার ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ, ঢাকার সহযোগিতায় আয়োজিত এ জুলুসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

এদিন মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে জুলুসটি শুরু হয়। তাজমহল রোড, কৃষি মার্কেট, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাত মসজিদ রোড, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে জুলুসটি শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

 

No photo description available.

 

জুলুসে অংশগ্রহণকারীদের হাতে ছিল কলেমা ও ইসলামী বাণীসংবলিত বিভিন্ন রঙের ব্যানার ও পোস্টার। ‘নারায়ে তাকবির’ ও ‘নারায়ে রিসালাত’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা হামদ, নাতে রাসুল ও গজল পরিবেশন করেন। জুলুসকে কেন্দ্র করে সকাল থেকেই মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

জুলুস শেষে শ্যামলী ক্লাব মাঠে আলোচনা ও মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পীর সাবির শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ কাসিম শাহ ও সৈয়দ আকিব আহমদ শাহ। ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারীসহ অন্যান্য ওলামায়ে কেরাম। মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।

May be an image of one or more people and crowd

 

অনুষ্ঠানে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মহিউদ্দিন খোকন, আলহাজ্ব মোহাম্মদ  শহীদুল্লাহ,আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকার সভাপ‌তি, আলহাজ্ব মিজানুর রহমান,আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকার সে‌ক্রেটারী,  আলহাজ্ব মোঃ আব্দুল মা‌লেক বুলবুল, সভাপ‌তি, গাউসিয়া ‎ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকা, মোহাম্মদ আবুল কা‌শেম, সে‌ক্রেটারী, গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ,ঢাকাআলহাজ্ব মোহাম্মদ হোসাইন জয়েন্ট সে‌ক্রেটারী, গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকা প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বের খবরঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
পরবর্তি খবরএনআরবি ওয়ার্ল্ডের নবনির্বাচিত নয়া কমিটি ঘোষণা