ফাতিহা-ই- ইয়াজদাহম এবং মাসিক “খতমে গাউসিয়া শরীফ ও দাওয়াত-ই-খায়ের” মাহফিল মসজিদে গাউসুল আজম খতমে গাউসিয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ অক্টোবর ২০২৬, রবিবার, বা’দ এশা (৭.৪৫মি:) পবিত্র ফাতিহা-ই-ইয়াযদাহম স্বরনে মাসিক “খতমে গাউসিয়া শরীফ ও দাওয়াত-ই-খায়ের” মাহফিল অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদনঃ
রাজধানীর ঢাকার মহাখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী মসজিদে গাউছুল আজমে (টিবি গেইট, বনানী সড়ক) নিয়মিত বিরতিতে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর ঢাকা মহানগরের উদ্যোগে “মাসিক খতমে গাউসিয়া শরীফ ও দাওয়াত-ই-খায়ের” মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গাউসিয়া কমিটি বাংলাদেশ, বনানী থানার উদ্যোগে প্রতি মাসের ১ম (প্রথম) রবিবার গাউসুল আযম মসজিদ, টিবি গেইট, মহাখালী, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হয় “খতমে গাউসিয়া শরীফ ও দাওয়াত-ই-খাঁয়ের” মাহফিল।
উক্ত দাওয়াত-ই- খাঁয়ের পরিচালনা করেন- মাওলানা মোঃ মাকসুদুল আলম। “খতমে গাউসিয়া শরীফ পরিচালনা করেন-মাওলানা মোঃ মোবারক হোসেন, সভাপতি, বনানী থানা গাউসিয়া কমিটি।

পবিত্র ফাতিহা-ই-ইয়াজদাহম উদযাপন এবং আত্মশুদ্ধির অংশ হিসেবে আয়োজিত এই মাহফিলগুলো সাধারণত বা’দ এশা অনুষ্ঠিত হয়ে থাকে। এই আধ্যাত্মিক সমাবেশে দৈনন্দিন জীবনযাত্রার শরীয়তি মাসয়ালা-মাসায়েল নিয়ে আলোচনার পাশাপাশি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। উল্লেখ্য, এই মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও পৃথক ও সুব্যবস্থিত নামাজের স্থান (মহিলা মসজিদ) রয়েছে।







