আজ মরহুমা নুরজাহান বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

20

নিজস্ব প্রতিবেদকঃ আজ ১৯ অক্টোবর ২০২৬, সোমবার বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম খানের ২২তম এবং তাঁর সহধর্মিনী মরহুমা নূরজাহান বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমা নূরজাহান বেগম টঙ্গী নিবাসী সিনিয়র সাংবাদিক এ.কে.এম শরিফুল ইসলাম খানের মাতা, বীর মুক্তিযোদ্ধা মরহুম সিরাজুল ইসলাম খানের পত্নী এবং মরহুম হাজী ঈমান উদ্দিন ভূঁইয়ার জ্যেষ্ঠ কন্যা।

কোরআন খতম ও দোয়া (বাদ-জোহর): গাজীপুরের টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ রোডে অবস্থিত ‘ভূঁইয়া ভবন’-এ দারুছুন্নত কেরামতিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে পবিত্র কোরআন শরীফ খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

বিশেষ মোনাজাত (বাদ-আসর): মরহুম হাজী ঈমান উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠিত টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ-আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। নামাজ শেষে মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করবেন মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস প্রিন্সিপাল মাওলানা আলহাজ্ব মোহাম্মদ আকরাম সাহেব হুজুর।

কবর জিয়ারত ও দোয়া মাহফিল (বাদ-আসর): প্রতি বছরের ন্যায় একই দিনে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়ার সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদে উপস্থিত মুসল্লিদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া শেষে মরহুম ও মরহুমার কবর প্রাঙ্গণে জিয়ারত সম্পন্ন করা হবে।

পূর্বের খবরএকটি ভালো কাজ করার ইচ্ছাটাই হচ্ছে বড় শক্তি: তারেক রহমান
পরবর্তি খবরমুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর নিজ এলাকায় ‘মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচি’ ও লাইসেন্সকৃত অস্ত্র বহনের প্রেক্ষাপট