নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রবীণ ও জনপ্রিয় অনলাইন গণমাধ্যম news21bd.com এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে আজ দেশের প্রবীণ এই অনলাইন গণমাধ্যম নিউজ ২১ বিডি ডটকম আজ গৌরবের ১৮ বছর পূর্ণ করে দের যুগে পদার্পণ করলো। আজকের এই আনন্দঘন মুহূর্তটি উদযাপনে রাজধানীর উত্তরায় কার্যালয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে (নিউজ২১বিডি.কম) news21bd.com এর প্রতিষ্ঠা বার্ষিকীতে এক অলোচনা সভা ও দোয়া ও কেক কাটার মধ্যে দিয়ে আনন্দ অনুষ্ঠানটি ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে।
উল্লেখ্য থাকে যে, দেশের জনপ্রিয় এই অনলাইন সংবাদ মাধ্যম নিউজ২১বিডিডটকম ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে।
এতে সভাপতিত্ব করবেন এস এম মহসীন ঈমাম। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখবেন সিনিয়র সাংবাদিক সেলিম ওমরাও খান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোমার প্রতিষ্ঠাতা সদস্য জনাব কামাল হোসেন, সাধারণ সম্পাদক, শাহাদাত জ্বামান স্বপন, সহ-সভাপতি রাশিদুল হাসান বুলবুল, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ,সহ সাধারণ সম্পাদক – হুমায়ুন কবীর,সাংগঠনিক সম্পাদক, মহিউল সামসুল,মুহাম্মদ ওবাউদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন, প্রাইম নিউজ ডটকম এর রাশেদ বাবু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় করবে জাহাঙ্গীর সিকদার। news21bd.com (নিউজ২১বিডি.কম) এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন BOMA এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান সবাইকে বিশেসভাবে আমন্ত্রন জানিয়েছেন।





