যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক ফেরত পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন বাংলাদেশি নাগরিকও ফেরত পাঠাতে শুরু করেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, বৈধ কাগজপত্র না থাকা ৪০০ থেকে ৫০০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে।

এটি হচ্ছে ‘রেড লিস্ট’ এবং চূড়ান্ত অনুমোদন পেলে এসব দেশের নাগরিক যুক্তরাষ্ট্রে আসতে পারবেন না। অন্যদিকে ‘অরেঞ্জ’ গ্রুপের দেশসমূহের নাগরিকের জন্য ভিসা নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে না। কেবল ব্যবসায়ীরা ভিসা পাবেন এবং যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া করতে পারবেন। তবে বেশি দিন থাকতে পারবেন না। এ গ্রুপের দেশসমূহের নাগরিক ইমিগ্র্যান্ট কিংবা ট্যুরিস্ট ভিসার জন্য অযোগ্য হবেন।
ভিসার জন্য এসব দেশের নাগরিকদের দূতাবাসে সশরীরে উপস্থিত হয়ে ইন্টারভিউ দিতে হবে। তৃতীয় গ্রুপটি হচ্ছে ‘ইয়েলো’। এ গ্রুপকে ৬০ দিন সময় দেওয়া হতে পারে নিষিদ্ধ তালিকাভুক্ত না হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সম্পন্নের জন্য। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেওয়া যাত্রীর বিস্তারিত তথ্য ফ্লাইট ছাড়ার আগেই ওয়াশিংটন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাসপোর্ট ইস্যুতে যথাযথভাবে সতর্কতা অবলম্বন, যাতে ভিনদেশি সন্ত্রাসীরা পাসপোর্ট না পায়। যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ দেশের নাগরিক যাতে ইয়েলো ক্যাটাগরির দেশের পাসপোর্ট বানাতে না পারে।





