উত্তরা মিডিয়া ক্লাবে আয়োজনে নিপার একক লোক সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

42

নিউজ ২১ ডেস্কঃ গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ শনিবার উত্তরা মিডিয়া ক্লাবের আয়োজনে  এভিয়েশন ক্লাব লিমিটেড এর অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হয়ে গেল নিপা আহমেদ’ সারাহ’র একক লোক সংগীত সন্ধ্যা।

উক্ত সঙ্গীতানুষ্ঠানের উত্তরা মিডিয়া ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সম্মানিত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড:আবুল হাসনাত মোহা: শামীম।

অনুষ্ঠানটির উদ্বোধনী বক্তব্য রাখেন উত্তরা মিডিয়া ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ড: মো: আবু তালেব,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড: মো: আমিরুল ইসলাম শোভন ও সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড: মো: আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানটি উদ্বোধন করেন উত্তরা পাবনা সোসাইটি (ইউ পি এস) ,ঢাকা এর সম্মানিত সভাপতি জনাব মো: মহিউল ইসলাম শামসুল, সাংবাদিক রাসিদুল হাসান বুলবুল, সমাজসেবী আনুশা বেলায়েত, মাহফুজা খান ও বাদল আহমেদ।

উক্ত সঙ্গীতানুষ্ঠানের সভাপতি ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন ।

পূর্বের খবরপ্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে রাষ্ট্রপতি জিয়াসহ যুক্ত হচ্ছে যেসব নেতার নাম
পরবর্তি খবর”বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত”