‘এবার ছাগল কান্ডের মতিউরের স্ত্রী লায়লা কানিজ বিদেশ যেতে চান ন্যায়বিচারের স্বার্থে’ !

198

ঢাকাঃ আলোচিত ছাগলকাণ্ডের সেই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো ড. মতিউর রহমানের স্ত্রী লায়লা কানিজ লাকির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন করা হয়েছে। রোববার (৩০ জুন) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতে লায়লা এই আবেদন করেন।

বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন আগামী ২৭ জুলাই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন।

 

 

ছাগল-কাণ্ড: ইফাতকে নিয়ে দেশ ছেড়েছেন মতিউরের স্ত্রী

 

 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি আবেদন ও তারিখ ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, আবেদনের ওপর শুনানি শুরু হলে তিনি আদালতে আপত্তি জানান। পরে আদালত শুনানির জন্য তারিখ ধার্য করেন।

লায়লা কানিজ আবেদনে উল্লেখ করেন, স্বামী এবং ছেলের সঙ্গে তার বিদেশ গমনে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ তিনি একজন জনপ্রতিনিধি। নরসিংদীর রায়পুরা উপজেলার একজন সফল চেয়ারম্যান। তিনি হৃদ্‌রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত। সুচিকিৎসার জন্য তিনি কানাডা, যুক্তরাষ্ট্র, ভারত, দুবাই থেকে চিকিৎসা নিয়েছেন। সুচিকিৎসার জন্য তাকে আবারও ওই সব দেশে যেতে হবে। তাই ন্যায়বিচারের স্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা একান্ত প্রয়োজন।

এর আগে গত ২৩ জুন মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন একই আদালত।

দুদকের উপ-পরিচালক আনোয়ার হোসেন বিদেশ গমনে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদক আবেদনে উল্লেখ করে, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা ইতিমধ্যে দুদক অনুসন্ধান করছে। মতিউর রহমান তার স্ত্রী-সন্তান ও স্বজনদের নামে দেশ-বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁদের নামে রাজধানীতে ১৫টি ফ্ল্যাট ও ৪টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরে শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ পাওয়া গেছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান চলছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থ পাচার ও দেশত্যাগের পরিকল্পনা করছেন। এ জন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, কোরবানির জন্য মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে ১ লাখ টাকা বুকিং দেওয়া, ৭০ লাখ টাকার গরু কেনা ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের বিষয়টি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন এনবিআরের সদস্য মতিউর রহমান। তবে প্রথমে ইফাত তার সন্তান নয় বলে দাবি করেন মতিউর। কিন্তু পরে স্বজনদের বরাতে জানা যায়, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলীর দ্বিতীয় সন্তান।

দ্বিতীয় স্ত্রী ও ইফাত ইতিমধ্যে দেশ ছেড়েছেন। মতিউর রহমানও দেশ ছেড়েছেন বলে আলোচনা রয়েছে।

পূর্বের খবরTwo firms owner BY S Alam evaded Tk 3,500cr in VAT: NBR
পরবর্তি খবরফ্রান্সের অসাধারণ গুরুত্ববহনকারী নির্বাচনে ভোট হচ্ছে