উত্তরা নিবাসী মাওলানা কাজী আব্দুল মান্নান সাহেব ইন্তেকাল করেছেন

415
নিজস্ব প্রতিনিধিঃ উত্তরা এভারগ্রিন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান ও উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক অর্থ সম্পাদক এডঃ কাজী মোশারফ হোসেনের পিতা মাওলানা আলহাজ্ব কাজী আবদুল মান্নান সাহেব গতকাল সাহেব রাত ১০.৪০ মিনিটে উত্তরাস্থ ১৩নং সেক্টরের নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….
May be an image of ২ people, beard and dais
উল্লেখ্য, এর আগে রাজধানীর এভার কেয়ার হসপিটালে লাইফ সাপোর্টে থাকাকালিন উত্তরার লুবানা হাসপাতালে বেশ কিছুদিন লাইফ সাপোর্টে রাখার পর গত ১৯ মার্চ কিছুটা সুস্থ হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল বাদ জহুর ১৩ নাম্বার সেক্টরের গাউসুল আজম মসজিদে মরহুম কাজী আবদুল মান্নান সাহেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে। এরপর জানাজা শেষে মরহুমের লাশ ১৩ নাম্বার সেক্টর কবরস্থানে দাফন করা হবে। আগামী শুক্রবার বাদ আসর উত্তরাস্থ ১৩নং সেক্টরের ১৫নং সড়কের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।
মরহুম মাওলানা কাজী আবদুল মান্নান সাহেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ১৮ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব হাবিব হাসান, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও স্থানীয় কাউন্সিলর শরীফুর রহমান, কাউন্সিলর আফসার উদ্দিন খান, উত্তরা পূর্ব থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ, এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, সাংবাদিক সেলিম ওমরাও খান, উত্তরা মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক শরিফুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোস্তফা জামান, উত্তরা ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা জনাব আলতাব হোসেন শেখ, সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন (অবঃ) এবং সাধারণ সম্পাদক শাহনাজ পান্না, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলতাফ সরকার, সহ সভাপতি ফিরোজ জামান প্রমুখ।
সকলে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।  মহান আল্লাহপাক যেন মরহুম মাওলানা কাজী আবদুল মান্নান সাহেবকে জান্নাত নসীব দান করেন।
পূর্বের খবরবিশ্বজুড়ে আবারও ফেসবুকে সমস্যা
পরবর্তি খবরFinland is the world’s happiest country again