শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

314

লঙ্কানদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টি বাজেভাবে হারের পর, দ্বিতীয় ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। রানের দিন থেকে নিজেদের ইতিহাসের দ্বিতীয় বড় ব্যবধানে জয় পেয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল টাইগাররা। ৮৩ রানের বিশাল জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ।

 

 

শ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।  ছবি: এপি

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। বাংলাদেশের ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনোপ্রকার পাত্তা পায়নি স্বাগতিকরা। রিশাদ-সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৩ রানে জয় পেল বাংলাদেশ।


লিটন-শামীমের ব্যাটে ২০ ওভারে ১৭৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। জবাবে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়তে থাকে স্বাগতিকরা। ১৯ রানে প্রথম উইকেট হারানোর পর, ৩০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে শ্রীলঙ্কা।


শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩২ রান আসে নিসাঙ্কার ব্যাট থেকে। আর দাসুন শানাকা করেন ২০ রান। এই দুইজন বাদে কেউ দুই অঙ্কের রান-ই করতে পারেননি। রিশাদ ৩ উইকেট ছাড়াও দুইটি করে উইকেট নিয়েছেন সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট পেয়েছেন মোস্তাফিজ ও মিরাজ।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ১-১ সমতায় আসলো। আগামী বুধবার (১৬ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। 
 

পূর্বের খবর৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ৩৬ প্রদীপ প্রজ্বলন করবে উত্তরা মিডিয়া ক্লাব
পরবর্তি খবরআরো ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা