৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে ৩৬ প্রদীপ প্রজ্বলন করবে উত্তরা মিডিয়া ক্লাব

358

নিজস্ব প্রতিবেদনঃ রাজধানীর উত্তরায় শনিবার বিকেলে ৫.৩০ টায় উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী কমিটির এক সভার আয়োজন করা হয়ে। উত্তরা মিডিয়া ক্লাবের শরিফুল ইসলাম খান এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরা মিডিয়া ক্লাবের গত সভার প্রস্তাবিত ও সিদ্বান্ত ছাড়াও দিনের আলোচ্য বিষয় নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন উপস্থিত সদস্যবৃন্দ। এরপর ৫ আগস্ট জুলাই বিপ্লবের বর্ষপূর্তি কর্মসূচী বাস্তবায়ন নিয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হয়েছে, সভায় ৫ সদস্য বিশিষ্ট একটি উদযাপন পরিষদ গঠন করা হয়।

 

 

উক্ত সভায় আলোচ্য সূচির মধ্যে :* ৫ আগস্ট জুলাই বিপ্লব দিবস উদযাপন ছাড়াও ক্লাবের অস্থায়ী কার্যালয়ের বরাদ্দের চূড়ান্ত সিদ্বান্ত নেয়া হয়। উত্তরা মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে একটি স্বরনিকা প্রকাশের সিদ্বান্ত গ্রহন করা হয়। এছাড়া প্রতি মাসে একটি সাহিত্য সভা ও সাংস্কৃতিক সন্ধার আয়োজন এর সিদ্বান্ত গ্রহন করা হয়।

 উত্তরা মিডিয়া ক্লাবের সকল কার্যক্রম এগিয়ে নিতে কমিটির সকলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠন আরও উন্নতির শিখরে পৌঁছানোর আশবাদ বাক্ত করেন উপস্থিত সবাই।

সভায় উপস্থিত সদস্যগণ ক্লাবের ক্রমবর্ধমান অগ্রগতি ও গুরুত্বপূর্ন উন্নয়নের জন্য সার্বিক উৎসাহ ও একাগ্রতা নিয়ে আগামী দিন গুলোতে সকল কার্যক্রম সফল করার বিভিন্ন উদ্যোগ গ্রহনে সুপারিশ করা হয়।

সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক –জামসেদ ওয়াজেদ, সহ- সভাপতি- রাশিদুল হাসান বুলবু্‌ল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সামসুল। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওবাউদুল্লাহ, সৈয়দ শাকিল আহাদ, ইস্মত আরা মনি, কামাল হোসেন, জেসমিন মুন্নি, সালেহ রশিদ অলক, মুরশিদা খানম, লাকি বেগম প্রমুখ।

পূর্বের খবর২০২৫ এর এসএসসি-সমমানের ফল: বিপর্যয় না বাস্তবতা?
পরবর্তি খবরশ্রীলঙ্কাকে সহজে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ