বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেফতার

198

ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে পোস্ট  দিয়ে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বুধবার (২৪ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেন আন্দালিব রহমান পার্থ। এ ধরনের পোস্ট কোটা সংস্কারের মতো আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার ষড়যন্ত্র।

এদিকে আন্দালিব রহমান পার্থকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন জানানো হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন-অর-রশিদ।

পূর্বের খবরদেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর ওপর নির্ভরশীল নয়
পরবর্তি খবরNation’s internet supply not solely dependent on one building or place