বিএনপি সরকারের গৌরব, সাফল্য ও অগ্রযাত্রার ২০০ দিন

13
ঢাকাঃ আজ ৪ঠা সেপ্টেম্বর এক ঐতিহাসিক দিন। জনগণের ম্যান্ডেট নিয়ে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৌরবময় ২০০ দিন পূর্ণ হলো।
বিগত ২০০ দিনে রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষায় বিএনপি সরকার নিরলসভাবে কাজ করে গেছে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ বাক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আসনে মিডিয়া সেলের প্রধান ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী মিডিয়া সেল ও ৩১ দফা বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
সরকারের এই গৌরবময় ২০০ দিন পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনগণ, প্রবাসী ভাই-বোন এবং সুধী সমাজকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি।
পূর্বের খবরমহানায়ক উত্তম কুমারের জম্ম শতবার্ষিকী আজ
পরবর্তি খবরর‌্যাব নাম বিলুপ্ত করে আসছে এসআরবি, সংসদে বিল উত্থাপন