পূর্বাচলে সী শেল পার্কে আজ বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি উৎসব

188
ঢাকাঃ ঐতিহ্যবাহী আলু ঘাটি উৎসবের আয়োজন করেছে বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্ক। আগামীকাল শুক্রবার (৩ মে) রাজধানীর পূর্বাচলের তিন’শো ফিট এলাকার সী শেল পার্কে দিনভর এই উৎসব চলবে।

শুক্রবার (৩ মে) বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব শাহাদাৎ স্বপন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Sea Shell Park. Purbachal, 300 Feet Road, Dhaka Bangladesh ll Sea Shell  Park 2020 ll

 

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০ টা থেকে সন্ধ্যা৭ টা পর্যন্ত চলবে আলু ঘাটি উৎসব। সকাল১০ টায় অভ্যর্থনা, বেলা ১১টায় হবে লোকাল স্পোর্টস। ১২টা থেকে আলু ঘাটি। বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৬ টায় সমাপনী।

বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক অনুসন্ধানী সাংবাদিক মুনজুরুল করিমের সভাপতিত্বে বগুড়ার ৭ আসনের জনপ্রতিনিধিবৃন্দ, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার নজরুল ইসলাম, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান।

 

শুক্রবার তিনশ ফিট এলাকায় বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি উৎসব

 

 

পূর্বাচলে সী শেল পার্কে অনুষ্ঠিতব্য আলু ঘাটি উৎসবে থাকবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলাদেশ পুলিশের ডিআইজি রেজাউল হক রেজা, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া জেলা সমিতির সভাপতি কে এস এম মোস্তফিজুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক ডঃ আহসান হাবিব রুবেল, রাজউকের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, খল নায়ক ডনসহ ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বগুড়ার গণমাধ্যম ব্যাক্তিত্ব এবং বগুড়ার বিশিষ্টজন উপস্থিত থাকবেন।

পূর্বের খবর‘গণমাধ্যমকে নিয়ন্ত্রণের মনোভাব সরকারের নেই’ ঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত
পরবর্তি খবরকারামুক্ত হলেন মামুনুল হক