পিটার হাসের বদলে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল

143

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল এর নাম ঘোষণা করা হয়েছে; যিনি এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন বলে বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে। ২০২১ সালের জুলাই থেকে এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক মিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনীতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করছেন।প্রেসিডেন্ট জো বাইডেন ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলের নাম মনোনীত করেছেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

 

বাংলাদেশে পিটার হাসের জায়গায় আসছেন ডেভিড মিল

 

ঢাকাঃ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মার্কিন প্রেসিডেন্টের মনোনয়ন পেয়েছেন ডেভিড স্লেটন মিল। হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার ডেভিড মিলকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। মিলের নাম অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, মিল একজন পেশাদার কূটনীতিক। তিনি বর্তমানে চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (উপরাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদে ঢাকায় মার্কিন দূতাবাসেও কাজ করে গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, প্রথমে কাউকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন দেশটির প্রেসিডেন্ট। এরপর মনোনীত ব্যক্তির নাম অনুমোদনের জন্য পাঠানো হয় সিনেটে। সেখানে অনুমোদন মিললে নতুন রাষ্ট্রদূতের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সে হিসাবে সিনেটে অনুমোদন মিললে ডেভিড মিল বাংলাদেশে পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন।

হোয়াইট হাউজ জানায়, ডেভিড মিল আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনীতি ও ব্যবসাবিষয়ক বিভাগে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। একই বিভাগের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়নবিষয়ক পরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। কাজ করেছেন ইউক্রেনের মার্কিন দূতাবাসেও।

বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, মিলের নাম অনুমোদনের জন্য সেনেটের কাছে পাঠানো হয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শলাপরার্শ ও আলোচনা-সমালোচনার সময় পিটার হাস অন্যতম প্রধান কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচন শেষের পাঁচ মাসের মধ্যে বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ ডেভিড মিলকে ঢাকায় পাঠাচ্ছে ওয়াশিংটন।

অভিজ্ঞ কূটনীতিক মিল এর আগে ২০১৪ সালের অগাস্ট থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পূর্বের খবরUttara: A city within a city
পরবর্তি খবরদেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হোক