নুরুন নাহার বেগম আর নেই

186

নিজস্ব প্রতিবেদকঃ বিশিষ্ট সমাজ সেবিকা ও সংগঠক অভিনেত্রী নুরুন নাহার বেগম ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন…

গত শনিবার রাত ৮টায়  টঙ্গি মরকুন বড় মেয়ে স্কুল শিক্ষিকা মোরশেদ আহমেদ মলির বাসায়  হার্ট এটাক করে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।

 

প্রিয় নাহার নাহার বেগম মৃত্যুকালে দুই কন্যা অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে না ফেরার দেশে চলে গেছেন আমাদের সবার।

টুঙ্গি মরকুন পউর জামে মসজিদে সকাল ৯টায় জানাজা শেষে সকাল ১০ টায় মরকুন কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।

উল্লেখ্য, নুরুন নাহার বেগম নরসিংদী জেলার শিবপুর উপজেলার নিবাসী মোহাম্মদ হোসেন কন্যা। সরকারি চাকরিজীবন থেকে অবসর নেবার পর আওয়ামী লীগের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। এছাড়া তিনি অভিনয় শিল্পী সংঘের সক্রিয় সদস্য ছিলেন।

কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। এবং উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরের পর বনানীতে একটি এপার্টমেন্টে একাই বসবাস করতেন।

পূর্বের খবরদেশে মোবাইল লেনদেনে ৫ বছরে সর্বোচ্চ রেমিট্যান্স আগস্টে
পরবর্তি খবরপ্রধান উপদেষ্টার সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ সেনাবাহিনী প্রধানের