ধানমন্ডির সপ্তক স্কয়ারের আগুন নিয়ন্ত্রণে

201

অনলাইন ডেস্ক:

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (২২ মার্চ) বিকেলে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধানমন্ডি ২৭ নম্বরের সপ্তক স্কয়ারে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পূর্বের খবরচট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তি খবরহাটহাজারীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সালাহউদ্দিন গ্রেফতার