চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

209

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকাল সোয়া ৭টার দিকে বোয়ালখারী পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম-কক্সবাজার রেলরুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে বলেন, সকাল ৭টা মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে যায়।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক রূপন দাশ বলেন, বোয়ালখালীতে ট্রেনের সাথে ধাক্কা লেগে আহত বৃদ্ধকে চট্টগ্রাম হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পূর্বের খবরবাংলাদেশে কেন পরিযায়ী পাখি আসে? তাদের প্রিয় আশ্রয় ছিল কোথায়?
পরবর্তি খবরধানমন্ডির সপ্তক স্কয়ারের আগুন নিয়ন্ত্রণে