‘দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান আন্দোলনকারীদের

133
ঢাকাঃ আজ থেকে সারাদেশে ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সরকার পতন এবং তারা জাতীয় সরকার গঠনের এক দফা  দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে। আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগের’ ডাক আন্দোলনকারীদের, অন্যদিকে জমায়েত কর্মসূচি পালনের ঘোষণা আওয়ামী লীগের।

 

শনিবার যা যা ঘটেছে:

 

  • বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে ‘সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের’ দাবি জানানো হয়েছে।
  • রবিবার থেকে ‘অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের’ আহ্বান করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি দেশের সব জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি, আন্দোলন চলাকালে হওয়া সব হত্যার বিচার ও সব রাজবন্দীকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
  • পাল্টা কর্মসূচি হিসাবে রোববার রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েত কর্মসূচি পালন করার কথা জানিয়েছে আওয়ামী লীগ।
  • পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত শিথিলের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ও চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বিশাল সমাবেশ হয়েছে, যেখানে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া রংপুর, সিলেট, ফরিদপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল, নারায়ণগঞ্জ, বরগুনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, সিলেটসহ অনেক স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে।
  • গাজীপুরের সহিংসতায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আরো একজনের। কুমিল্লায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। এই সময় আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
  • আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে গণভবনে একটি অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা।
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, ‘’ যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম, তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।”
  • কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত বহুল বিতর্কিত প্রত্যয় পেনশন ব্যবস্থা তিনি বাতিল ঘোষণা করেছেন।
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘ছাত্র জনতার দাবি’ মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার জন্য আহবান জানিয়েছেন।
  • আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে বলেছেন ইতোমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে শিক্ষার্থীদের আন্দোলন বেহাত হয়ে গেছে।
  • রংপুরে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
  • বাংলাদেশে সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২২ জন সেনেটর ও কংগ্রেসম্যান।
  • শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রোববার প্রাথমিক বিদ্যালয় খুলবে না। কবে খুলবে, সেই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
  • ২৭ই জুলাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেয়ার পর শনিবার রাতে জামিনে মুক্তি পেয়েছেন। তাকে বনানীর সেতু ভবন হামলার মামলায় ছয় দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।
পূর্বের খবরবাংলাদেশে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ
পরবর্তি খবরসারাদেশে সহিংসতায় একদিনে পুলিশসহ অন্তত নিহত অন্তত ৯০