ছাগলকাণ্ডের মতিউর অর্থ মন্ত্রণালয়ে অফিস করেছেন!

181

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে বৃহস্পতিবার (২৭ জুন) অফিস করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

 

অর্থ মন্ত্রণালয়ে অফিস করেছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। ফাইল ছবি

 

ঢাকাঃ ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানঅর্থ মন্ত্রণালয়ে অফিস করেছেন সূত্রটি জানায়, বৃহস্পতিবার তিনি অফিসে এসেছিলেন। তবে মন্ত্রণালয়ে এখনও তার জন্য কোনো কক্ষ কিংবা টেবিল বরাদ্দ হয়নি। ফলে তিনি অল্পসময় অফিসে থেকে চলে যান।

সূত্রটি আরও নিশ্চিত করে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদানের চিঠিও দিয়েছেন তিনি। জানা গেছে, ই-মেইলে যোগদানের চিঠি দিয়েছেন তিনি।
 
 
এদিকে, বৃহস্পতিবার নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস করেছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ। তিনি এই উপজেলার চেয়ারম্যান। লায়লা কানিজ ছাগলকাণ্ডের পর থেকে অফিসে অনুপস্থিত ছিলেন।
 
কোরবানির ঈদের আগে ১২ লাখ টাকায় একটি ছাগল কিনে আলোচনায় আসেন মতিউরের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত। পরে মতিউর দাবি করেন ইফাত তার ছেলে নন। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বের হয়ে আসে ইফাত তারই ছেলে।
 
এছাড়া নামে-বেনামে মতিউরের পাহাড়সম সম্পদের খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তার অবৈধ সম্পদের বিষয়ে জানতে এরইমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে এনবিআর থেকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। 
 
 
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মতিউর, তার স্ত্রী ও সন্তানের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসবের মধ্যে তিনি বিদেশে পালিয়েছেন বলে গুঞ্জনও রটেছিল!
 
অভিযোগ রয়েছে, ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত চারবার তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করেছিল দুদক।  তবে প্রতিবারই কৌশলে কিংবা প্রভাব খাটিয়ে ক্লিনশিট নিয়েছেন তিনি। 

পূর্বের খবরপুলিশের নতুন আইজিপি হচ্ছেন এস এম রুহুল আমিন
পরবর্তি খবরআজ সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা