গাউসিয়া ক‌মি‌টির ১২ তম যৌথ সভা অনু‌ষ্ঠিত

210
ঢাকাঃ গতকাল ৩১/০৫/২০২৪ইং শুক্রবার, বেলা ১১ টায় গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকা ও আওতাধীন শাখা ক‌মি‌টির ১২ তম যৌথ সভা গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকার মোহাম্মদপুরস্থ স্থায়ী কার্যাল‌য়ের দ্বিতীয় তলায় অনু‌ষ্ঠিত হয়।
May be an image of ১২ people
সভায় সভাপ‌তিত্ব ক‌রেন গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মা‌লেক বুলবুল। সভায় ঢাকা আঞ্জুমা‌নের সম্মা‌নিত চেয়ারম‌্যান আলহাজ্ব মোহাম্মদ শহীদ উল্লাহ্ ও সে‌ক্রেটারী মোঃ মিজানুর রহমান উপস্থিত হ‌য়ে আসন্ন প‌বিত্র ঈদুল- আযহা উপল‌ক্ষে কোরবানীর পশুর চামড়া সংগ্রহে গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ,ঢাকা ও আওতাধীন শাখা ক‌মি‌টিগু‌লোর সা‌র্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন এবং পরামর্শমূলক সংক্ষিপ্ত বক্তব‌্য প্রদান ক‌রেন।
May be an image of ৯ people, dais and text
উক্ত সভা সঞ্চালনা করেন আলহাজ্ব মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ ঢাকা। সভায় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল কাশেম,সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ ঢাকা, সাংগঠনিক সম্পাদক, মোঃ রেজাউল করিম রুবেল, প্রচার সম্পাদক মোঃ কবীর হোসেন ও টঙ্গি পূর্ব থানার আহবায়ক জনাব শরিফুল ইসলাম খান,জনাব ফারুকী আজম, গাউছিয়া কমিটি বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখা সহ সভায় গাউসিয়া ক‌মি‌টি বাংলা‌দেশ, ঢাকা ও আওতাধীন শাখা ক‌মি‌টির দা‌য়িত্বশীলগণ উপ‌স্থিত ছি‌লেন।
May be an image of ১২ people
পূর্বের খবরগ্রীষ্মে বাংলাদেশে অতিথি পাখি!
পরবর্তি খবরশেষমুহূর্তে মালয়েশিয়া যাওয়ার স্বপ্নভঙ্গ কয়েকশ কর্মীর, ঢাকার বিমানবন্দরে হতাশা