অনলাইন ডেস্ক:
ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সহায়তায় ‘আমরা বিএনপি পরিবার’ নামে নতুন সেল গঠন করেছে বিএনপি। এতে সাংবাদিক আতিকুর রহমান রুমনকে আহ্বায়ক ও কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনকে (মিথুন) সদস্যসচিব করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া বিএনপি নেতা নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেনকে সেলের সদস্য করা হয়েছে।
নতুন এ সেলের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে।





