কাল দেশে ফিরবেন ফখরুল

185

অনলাইন ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার ঢাকায় ফিরবেন। এর আগে গত ৩ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান তিনি।

শুক্রবার (২২ মার্চ) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামীকাল শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন মির্জা ফখরুল।

পূর্বের খবরক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তায় বিএনপির নতুন সেল গঠন
পরবর্তি খবরবোলারদের সাফল্যের দিনে শেষ বিকেলে ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের