অনলাইন ডেস্ক:
স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালের উদ্দেশ্যে বাসভবন থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে গাড়িযোগে বের হন।
খালেদা জিয়ার যাতায়াতের জন্য দলের পক্ষ থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
খালেদা জিয়ার গাড়িবহরে বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী রয়েছেন।





