সেলিম ওমরাও খানের ৫৮ তম জম্মদিন

228

ঢাকাঃ  আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন “এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি, ‘দ্য এশিয়ান এইজে’র সম্পাদক, ভয়েস অফ আমেরিকার বাংলাদেশের সাবেক প্রতিনিধি, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রিয় সেলিম ওমরাও খানের ৫৮ তম জম্মদিন।

সেলিম ওমরাও খান বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি ‘দি এশিয়ান এজ’ পত্রিকার সম্পাদক ও ‘এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল’ এর বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি। তিনি গণমাধ্যমের বিভিন্ন সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত এবং সাংবাদিকতা পেশায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেলিম ওমরাও খান বিভিন্ন সেমিনার ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন, যেখানে তিনি সাংবাদিকতার চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

তিনি জনপ্রিয় টেলিভিশন আর টিভির গণতন্ত্রের সংলাপ নামে একটি টকশোর নিয়মিত উপস্থাপক।

আজ এই দিনটি তাঁর জন্য আনন্দময় হোক এবং আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক এই প্রত্যাশা নিউজ ২১ বিডি পরিবারের পক্ষ থেকে। মহান আল্লাহ পাক যেন তাকে নেক হায়াত দান করেন।

 

পূর্বের খবরআসন্ন ব্রিটেনের নির্বাচনে পালাবদলের পূর্বাভাস
পরবর্তি খবরদেশে দফায় দফায় কারিকুলাম পরিবর্তনে শিক্ষায় কী প্রভাব পড়ছে?