সুইডেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দিলো

205
অনলাইন ডেস্কঃ মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলো সুইডেন। আজ বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সুইডেন দ্বিতীয় দেশ যা ন্যাটোতে যোগ দিলো।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে ন্যাটোতে যোগদানের প্রক্রিয়া সম্পর্ন করেছে সুইডেন। এর মাধ্যমে দেশটির ন্যাটোর ৩২তম সদস্য হলো। সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিসটারসন বলেছেন, একতা ও সংহতি হবে সুইডেনের ‘পথনির্দেশক আলো’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, যারা অপেক্ষার করে তাদের ভালো ফল মেলে। সুইডেনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, আমাদের প্রতিরক্ষামূলক জোট এখন আগের চেয়ে শক্তিশালী এবং বৃহত্তর। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছিল সুইডেন।

পূর্বের খবরঢাকায় সোয়া ৩ লাখ ভবনের অনুমোদন নেই
পরবর্তি খবরদেশের দুই সিটি ও ছয় পৌরসভায় ভোট আগামীকাল