সারাদেশে বিএনপি র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

411

১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ইতিহাস ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে দেশজুড়ে। বাংলাদেশের একমাত্র ডানপন্থী রাজনৈতিক দল। ১৯৭৮ সালের আজকের এই দিনে যাত্রা শুরু করে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান এর হাত ধরে।  জিয়াউর রহমান ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বাংলাদেশ রাস্ট্রের অনেক সংস্কার হয়েছিল তাঁর হাত ধরে। নতুন বাংলাদেশ গড়ে তুলেছিলেন তিনি।

 

May be an image of one or more people and crowd

 

ঢাকাঃ দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে সারাদেশে উদযাপিত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবার অত্যন্ত আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কেক কেটে, বর্নিল সাজে র‌্যালি করে সর্বস্তরের নেতাকর্মীরা দলের জন্মদিন উদযাপন করে।

রাজশাহী ব্যুরো জানায়, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বিএনপি তিনদিন ব্যাপি কর্মসূচি নিয়েছে। প্রথমদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে দিনের কর্মসূচি শুরু হয়। উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, এ্যাড, শফিকুল হক মিলন, নজরুল হুদা প্রমুখ নেতৃবৃন্দ।

বরিশাল ব্যুরো জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমত চেষ্টা করছে। তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করেছেন আগামী রোজার পূর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না। সোমবার বিকেলে বরিশাল মহানগরীর ফজলুল হক এ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে জয়নুল অঅবেদিন বক্তব্য রাখছিলেন। এর আগে বেলুন-ফেস্টুন এবং কবুতর উড়িয়ে সমাবেশ ও রেলীর উদ্বোধন করেনেএ্যডভোকেট জয়নুল আবেদীন। সমাবেশ শেষে একটি রেলি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে নগরী ও সন্নিহিত এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে জড়ো হয় সমাবেশস্থলে।

 

সারাদেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

খুলনা ব্যুরো জানায়, নানা ঘাত-প্রতিঘাত ও সংকট মোকাবিলা করে দীর্ঘ ৪৭ বছরের পথ পেরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠার পর থেকে চারবার রাষ্ট্রক্ষমতায় আসীন হলেও বাকিটা সময় নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে দলটিকে। হামলা-মামলা, গুম-খুন-নির্যাতন ও দল ভাঙার প্রচেষ্টা ব্যর্থ করে ফের ঘুরে দাঁড়িয়েছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছে দলটি। গতকাল বিকাল সাড়ে ৩টায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির তিন দিনের কর্মসূচি শুরু হয়। প্রথম দিনে সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

গাজীপুর থেকে প্রতিনিধি জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম। গতকাল সকালে গাজীপুর মহানগর জাসাস আয়োজিত অনুষ্ঠানে শিল্পীদের জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলনের পর প্রধান অতিথির বক্তব্যে ডা. মাজহার বলেন, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শহীদ জিয়ার স্বপ্নপ্রসূত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা।
কুষ্টিয়ায় থেকে এস এম আলী আহসান পান্না জানান, বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। গতকাল কুষ্টিয়া পৌরসভা থেকে জেলা বিএনপি’র উদ্দ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে কুষ্টিয়া পৌরসভায় গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে কুষ্টিয়া ৩ সাবেক এমপি, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব কুতুব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

নবীনগরে বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - Manob Jibon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কেক কাটা, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে কেক কাটার পর এক আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন প্রমুখ।

নেত্রকোনা প্রতিনিধি জানান, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জোলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সাবেক যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী প্রমুখ।

 

 

মাদারীপুর থেকে প্রতিনিধি জানান, বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদারীপুরে র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল র‌্যালিটি মাদারীপুর সরকারী কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু।

বরগুনা প্রতিনিধি জানান, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনিরী কমিটির সদস্য ও বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

 

 

নওগাঁ থেকে প্রতিনিধি জানান, বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়।

 

 

গাইবান্ধায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত - GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ

 

গাইবান্দা থেকে প্রতিনিধি জানান, বিএনপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল দিনব্যাপী গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শহিদদের স্মরণে দোয়া মাহফিল ইত্যাদি। এ উপলক্ষে দলীয় কার্যালয় চত্ত¦রে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ মঈনুল হাসান।

ঝিনাইদহ থেকে প্রতিনিধি জানান, নির্বাচন নিয়ে দেশি বিদেশী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আঙ্গীকার নিয়ে গতকাল ঝিনাইদহে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ শহরের পায়রা চত্বর হয়ে চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতকর্মী দৃষ্টিনন্দন প্লাকার্ড, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে প্রতিষ্ঠা বিার্ষিকীর র‌্যালিতে অংশগ্রহন করেন। র‌্যালির নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এম এ মজিদ।

 

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – দৈনিক দেশতথ্য

 

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা জানান, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল ও বর্ণাঢ্য র‌্যালী বের করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নেতা জাকির খান। গতকাল বিকেলে শহরের ম-লপাড়া থেকে র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

পটুয়াখালী জেলা সংবাদদাতা: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এক বিশাল বর্নাঢ্য র‌্যালীকে ঘিরে পটুয়াখালী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রানচাঞ্চল্য সৃষ্ঠি হয়।

পিরোজপুর প্রতিনিধি জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল সকালে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাগেরহাট থেকে প্রতিনিধি এস এম সামছুর রহমান জানান, বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও ৪৭ পাউন্ডের কেক কাটা হয়েছে। মোরেলগঞ্জ পৌর পার্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন। এসময় মোরেলগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

রাজবাড়ী থেকে প্রতিনিধি জানান, বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ১২টার দিকে গোয়ালন্দ পৌর শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ র‌্যালী জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোঃ আসলাম মিয়া।

টাঙ্গাইল থেকে প্রতিনিধি জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ৫ আগস্টের ঐ ছাত্র জনতার বিজয়ে আমাদের নেতা তারেক রহমান পেছন থেকে মহানায়কের ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল ১ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা ও বনাঢ্য রালির আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

 

 

মাগুরা থেকে প্রতিনিধি জানান, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক কর্মসুচির মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মাগুরা জেলা বিএনপি গতকাল ১ সেপ্টেম্বর মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিশাল আনন্দ র‌্যালি বের করে। মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোরসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।

 

সুনামগঞ্জ থেকে প্রতিনিধি জানান, বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ টায় সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন কোর্ট প্রাঙ্গণে জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সেলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ উপজেলা পরিষদের একাধারে ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক আ, স, ম, খালিদ প্রমুখ।

 

 

শরীয়তপুর থেকে প্রতিনিধি জানান, নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সকালে শরীয়তপুর শিল্পকলা সংলগ্ন শরীয়তপুর কনভেনশন হলে দলীয় এ কর্মসূচি পালিত হয়।বিএনপি’র শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আবুল হোসেন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মহিউদ্দিন আহাম্মেদ জিল্টু।

ভোলার দৌলতখান উপজেলা প্রতিনিধি জানান, দৌলতখানে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার। উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি প্রমুখ।

 

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরনদীতে প্র-স্তুতি সভা অনুষ্টিত

 

গৌরনদী উপজেলা সংবাদদাতা জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল সকালে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

পাবনার ঈশ্বরদী প্রতিনিধি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করেন। পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা।

 

কুড়িগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

গাজীপুর কালিয়াকৈর উপজেলা সংবাদদাতা জানান, বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে দলীয় কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ছয়টায় কালিয়াকৈর উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দোয়া ও মোনাজাত সহ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

লাকসাম -মনোহরগঞ্জ প্রতিনিধি জানান, বিএনপি’র গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার বিপুলাসার বাজারে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারস্থ চৌরাস্তা মোড়ে এসে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি জানান, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও ৪৭ পাউন্ডের কেক কাটা হয়েছে। গতকাল সকালে মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মোরেলগঞ্জ পৌর পার্কে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বাগেরহাট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, নাচোলে উৎসব মুখোর পরিবেশে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৩ টায় দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ গেট থেকে নাচোল বাসস্ট্যান্ডে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে মিলিত হয়।

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ৪৭’তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ষ্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকর্মীরা।

 

May be an image of ৩ people and text that says "বিএনপি মিডিয়াসেল মিডিয়্মাহসেল সেল সংগ্রাম সাফল্য গৌরবের 89 বছর বাংলাদেশ লাদেশঞতীয়নাদদল-বিএ্রাদির জাতীয়তাবাদী দল-বিএনির 89 তম প্রতিষ্ঠাবার্ষিকী"

 

 

https://www.facebook.com/watch/?v=1314108273765148

পূর্বের খবরদেশে নির্বাচন ছাড়া বিকল্প নেই, জাতির জন্য হবে ভয়াবহ : প্রধান উপদেষ্টা ড. ইউনূস
পরবর্তি খবর”শোক সংবাদ”