প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিবাদের মতো আচরণ না করে সহনশীল ও দায়িত্বশীল হওয়ার এবং জনগণের পাশে থাকার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কোনোভাবেই পূর্ববর্তী ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।
রিজভী হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তিনি যেভাবে দলের হাল ধরেছিলেন এবং কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি অনুগত ছিলেন, তা স্মরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন এমপির সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুল রহমান পেরার সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল।
উক্ত স্মরণসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এবং বর্তমান কমিটির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (ব্যারিস্টার ইশরাক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।





