মির্জা ফখরুলের বিএনপির নেতাকর্মীদের ‘সাইবার যুদ্ধের’ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান

313

ঢাকাঃ আজ রোববার (১৩ জুলাই) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের চিত্র পরিবর্তন হচ্ছে উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের ‘সাইবার যুদ্ধের’ জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন কিন্তু মিডিয়া পাল্টে যাচ্ছে। এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া—এটাই শুধু প্রভাবিত করছে না। সোশ্যাল মিডিয়া (সামাজিক মাধ্যম) প্রচণ্ডভাবে প্রভাবিত করছে মানুষকে।

আজ রোববার (১৩ জুলাই) বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অপপ্রচারের জবাব দিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তথ্যপ্রযুক্তিতে তরুণদের প্রবলভাবে আসা দরকার। যে অপপ্রচার চলছে, তার উত্তর সঙ্গে সঙ্গে দিতে তরুণদের এগিয়ে আসতে হবে।

বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন যে অপপ্রচার চলছে, তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেয়া। সেই চক্রান্ত হচ্ছে যে নেতা (তারেক রহমান), যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে নিশ্চিহ্ন করা। তাকে খারাপ জায়গায় ফেলে দেয়ার চেষ্টা করা।

বিএনপির বিরুদ্ধে সাইবার আক্রমণ হয়েছে, এমন অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, আমাদের ওপরে চতুর্দিক থেকে সাইবার অ্যাটাক হয়েছে। পরিকল্পিতভাবে বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে উড়িয়ে দেয়ার জন্য। এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম (প্রথমবারের মতো) এবার আমাদের নেতা তারেক সাহেবের ওপরে আক্রমণ হয়েছে। আপনারা লক্ষ করেছেন নিশ্চয়ই তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে, তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং (বিপজ্জনক)।

পূর্বের খবরশিক্ষাবিদগণ এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেয়ার পরামর্শ
পরবর্তি খবরশ্রীলঙ্কাকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ