বিমান ওঠানামায় ঝুঁকি তৈরি করছে প্রিয়াংকা হাউজিংয়ের ৬ ভবন, অপসারণের নির্দেশনা বেবিচকে’র

153

ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে ৬টি ‘অধিক উচ্চতার’ ভবন চিহ্নিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভবনগুলো প্রিয়াংকা হাউজিং সিটির। অনুমোদনের চেয়েও প্রায় দিগুণ উচ্চতার এসব ভবন রানওয়ের পাশে হওয়ায় ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করছে।

বেবিচকের সরেজমিন পরিদর্শনে অবৈধভাবে গড়ে ওঠা এসব ভবন চিহ্নিত করা হয়েছে। তাদের অবৈধ অংশ অপসারণ বা ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবনগুলো বিমানবন্দরের রানওয়ে-১৪ এপ্রোচ ফানেলের পাশে (উত্তরা সংলগ্ন) অবস্থিত।

বিমান ওঠানামায় ঝুঁকি তৈরি করছে প্রিয়াংকা হাউজিংয়ের ৬ ভবন 
পূর্বের খবরদেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ড. মুহাম্মদ ইউনূস
পরবর্তি খবরহজরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ: ড. মুহাম্মদ ইউনূস