বিএনপির প্রাথমিক সদস্য পদ পেলেন মতিন খান

247

অনলাইন ডেস্ক:

বিএনপির প্রাথমিক সদস্য হলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম. এ মতিন খান।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সইয়ের মাধ্যমে এ প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন তিনি।

এদিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সবাইকে ধন্যবাদ জানান মতিন খান।

পূর্বের খবরসবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ: গয়েশ্বর
পরবর্তি খবরদেশে অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে নতুন বিকল্পের জন্য বিজ্ঞপ্তি?