শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী’র জাতীয়তাবাদী মিডিয়া সেলের প্রস্তুতি সভা

60

জাহাঙ্গীর শিকদার : জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বনানীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে ২০২৬) বিকেল ৫টায় বনানী ২৮ নম্বর রোডস্থ ২ নম্বর বাসায় সালমান এগ্রো লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কন্যা ও উদযাপন কমিটির আহ্বায়ক সালিমা তালুকদার অরুণী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর আহ্বায়ক এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা)-এর সভাপতি একেএম শরিফুল ইসলাম খান।

বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭ এর সদস্য এবং দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্রধান সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, সদস্য ও দৈনিক ফলাফল পত্রিকার সহকারী সম্পাদক এবং অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব শেখ শরীফ উদ্দিন মিঠু।

এছাড়াও বক্তব্য রাখেন ছামায়ুন কবির, মো. রফিকুল হুদা, জেসিনা মুর্শীদ প্রাপ্তি, এস আই প্রিন্স, জাহাঙ্গীর সিকদার, ফয়সাল, মামুনুর রশীদসহ আরও অনেকে।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫তম শাহাদাত বার্ষিকী আমাদের জাতীয় জীবনে এক শোকাবহ দিন। আজ থেকে ৪৫ বছর আগে চট্টগ্রামে আততায়ীর গুলিতে তাঁর মৃত্যুতে দেশে নেমে এসেছিল এক গভীর অন্ধকার। তাঁর আদর্শ ও কর্ম বাংলাদেশের উন্নয়ন ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছে, যা জাতি কখনো ভুলবে না।”

পূর্বের খবরসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেল নিরঙ্কুশ বিজয়ী