বাংলাদেশ কখনো দেউ‌লিয়া হবে না বলে অর্থমন্ত্রীর দাবী

228
অনলাইন ডেস্ক ঃ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ব‌লেছেন‌ বাংলাদেশ কখনো দেউ‌লিয়া হবে না।
 আজ সোমবার স‌চিবালয়ে বাংলাদে‌শ আন্তর্জা‌তিক কৃষি উন্নয়ন তহ‌বিলের (ইফাদ) কা‌ন্ট্রি ডিরেক্টর আর্নউড হ্যা‌মিলার্সের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের  অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রিজার্ভ সংকট থাকলেও বাংলাদেশ তা কাটিয়ে উঠছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, আমরা সেই ট্র্যাকেই ফিরে এসেছি।’

তিনি বলেন, ‘একটি প্রশ্ন অনেকেই বলেন যে, বাংলাদেশ কি দেউলয়া হয়ে গেল? না, বাংলাদেশ কোথায় দেউলিয়া। এত বড় একটা দেশ দেউলিয়া হতে পারে না। আমাদের রিজার্ভ উন্নতি করছে। সংকট অন গোয়িং। সংকট আছে। কিন্তু আমরা সেটাকে ওভারকাম করছি।’

বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্টের প্রজেক্ট কার্যক্রম চালু রয়েছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিবছরই আমাদের সঙ্গে তাদের আলোচনা হয়। এ বছর ইনোভেশন (উদ্ভাবনী) বিষয়ে বাংলাদেশসহ অন্য সবার সঙ্গে তাদের আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘শুধু আইএফএডি একা নয়, আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছে, যেমন: জাপান, এশীয় উন্নয়ন ব্যাংক; তারাও বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটি পথ বের করে কাজ শুরু করি। আমরা নিদিষ্ট কোনো দেশের ওপর নির্ভরশীল না। তবে আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি।’

পূর্বের খবরমিয়ানমার ইস্যুতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভারত: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি খবরভুয়া বিকাশ কর্মকর্তার ফাঁদে নায়িকা দীঘি, টাকা উদ্ধার করে দিল ডিবি