পৌনে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী সাকিব

261

অনলাইন ডেস্ক :

ক্রিকেট মাঠের ক্যাপ্টেন এখন রাজনীতির মাঠেও চ্যাম্পিয়ন।

মাগুরা-১ আসনে পৌনে দুই লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাকিব আল হাসান।

রোববার রাতে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সাকিব পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী ডাব মার্কা নিয়ে নির্বাচন করা অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫৯৭৩ ভোট।

মাগুরা-১ এ মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি। এরআগে দিনভর বেশ উৎসবমুখর পরিবেশে ভোট হয় মাগুরায়। সকাল সকাল নিজের ভোট দেন সাকিব।

পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। সে সময় সকলকে নির্ভয়ে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান তিনি।

পূর্বের খবরদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু
পরবর্তি খবরবিপুল ভোটে জিতলেন জিএম কাদের