24 C
Dhaka
| শুক্রবার, মে ১, ২০২৬ | ১০:৩৮ অপরাহ্ণ |

দীর্ঘ ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

186

দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে মহাখালীর কড়াইল বস্তির আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তির আগুন। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কড়াইল বস্তির আগুন

 

Image description

 

 

রাজধানীর মহাখালী-গুলশান সংলগ্ন কড়াইল বস্তিতে আগুন লেগেছে। মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

 

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে।

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল।

বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অন্যতম পুরনো এই বস্তির আয়তন প্রায় ৯০ একর। যেখানে অন্তত ৮০ হাজার মানুষ বসবাস করেন। সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে কড়াইল বস্তিতে আগুন লাগলে নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।

 

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, বস্তির ঘিঞ্জি এলাকা এবং ঘটনাস্থলে তীব্র পানি সংকটের কারণে আগুন নেভাতে কর্মীদের ব্যাপক বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন ভয়াবহ আকার ধারণ করায় বস্তির শতাধিক ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

পূর্বের খবরশেখ হাসিনার লকারে ৮৩২ মিলল ভরি স্বর্ণালংকার
পরবর্তি খবরসবসময় আমাদেরকে শহীদ ডাঃ মিলনের আত্মত্যাগ প্রেরণা জোগাবে: তারেক রহমান