টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

179

অনলাইন ডেস্ক:

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে অর্ন্তভুক্ত করতে বিকল্প সব ব্যবস্থার বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। রোববার শিল্প মন্ত্রণালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলা হয়।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এসময় সচিব জিআই পণ্য হিসেবে টাঙ্গাইল শাড়িকে ভারতে নিবন্ধন এবং বাংলাদেশের করণীয় বিষয়ে সংক্ষিপ্ত আলোকপাত করেন।

তিনি জিআই ট্যাগ ব্যবহার করে নিবন্ধিত পণ্যসমূহ রপ্তালির লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, জিআই ট্যাগ ব্যবহার করে পন্য রপ্তানি করলে উদ্যোক্তারা পণ্যের অধিকতর মূল্য পাবেন এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

এ বিষয়ে সবার সক্রিয় হওয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করেন সচিব। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে একটি লিগ্যাল এক্সপার্ট প্যানেল গঠনের বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান।

আলোচনা পর্বে টাঙ্গাইল শাড়ির আবেদনকারী হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক এই শাড়ি উৎপাদনের ইতিহাস, উৎপাদন ও বিপণন অঞ্চল নিয়ে সভাকে অবহিত করেন।

পূর্বের খবররমজানে নিত্যপণ্যের মজুতদারি-চাঁদাবাজি ঠেকাবে পুলিশ-র‍্যাব
পরবর্তি খবরনির্বাচনের পর আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে: ফখরুল