টঙ্গীতে ডেসকোর বকেয়া বিল আদায় করতে যাওয়া ৩ বিদ্যুৎকর্মীকে মারধর

189

 টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যাওয়া তিন বিদ্যুৎকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের শিকার ডেসকো কর্মীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।আহতরা হলেন, ডেসকো টঙ্গী সেন্ট্রাল জোনের টেকনিক্যাল সুপারভাইজার মো. শহিদুল ইসলাম, লাইনম্যান শাহিন মোল্লা ও হেলপার মো. বাবু শেখ।

আজ সোমবার বিকালে টঙ্গীর তিস্তাগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

এই ঘটনায় মো. মুজাহিদ হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মারধরের শিকার ডেসকো কর্মীদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেসকো টঙ্গী পূর্ব আঞ্চলিক বিক্রয় ও বিবরণ কর্মকর্তা জানান, এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ওসি বলেন, অভিযুক্ত একজনকে আটক রয়েছে। মীমাংসার জন্য দুই পক্ষ আমার কাছে এসেছে।

পূর্বের খবরদক্ষিণ আফ্রিকার বোলিং তোপে নড়বড়ে পুঁজি শ্রীলঙ্কার
পরবর্তি খবরNagad Digital Bank becomes country’s first scheduled digital bank