জাপানি ১ ট্রিলিয়ন বিনিয়োগ করবে বাংলাদেশেঃ প্রধানমন্ত্রীর জাপান সফর

33
নিউজ ২১ ডেস্কঃ বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। আগামী পাঁচ বছরে বেসরকারি খাতে এই বিনিয়োগ করবে দেশটি। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে যৌথ বিবৃতিতে আসবে এই ঘোষণা।

 

প্রতিবেদনে আরও জানানো হয়, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয়ে একটি শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতির মাধ্যমে এই বিনিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।

এই ঘোষণার প্রধান লক্ষ্য, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। সেই সঙ্গে বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে তৈরি করা, যেখানে অটোমোবাইল, উৎপাদন শিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো নির্মাণ করা হবে।

 

একই সঙ্গে জাপানি ট্রেডিং হাউস সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারদের দ্বারা তৈরি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে। বাংলাদেশের সঙ্গে দেশটির একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

পূর্বের খবরনিউজ২১বিডি.কম এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
পরবর্তি খবরজামাতকে লংমার্চ-রোডমার্চ করে সমাজে অশান্তি করতে দেওয়া হবে না : পানিসম্পদ মন্ত্রী