জাতীয় বীর সাইফুদ্দিন আহমেদ মনিরের কবর জিয়ারত ও আলোচনা সভা

19

 

ঢাকাঃ ডেমোক্রেটিক লীগ (ডিএল)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনি-র (সাইফুদ্দিন আহমেদ মনির) কবর জিয়ারত ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির কবর জিয়ারত করা হয়। এরপর তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ৩ নং সরিষা ইউনিয়নের মহেশপুর গ্রামে অবস্থিত ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের জাতীয় বীর শহীদ সাইফুদ্দিন আহমেদ মনির-এর কবর জিয়ারত শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ ও সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন জনাব আমান উল্লাহ আমান সংসদ সদস্য, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি।
May be an image of one or more people, temple and text
জনাব হাবিবুর রহমান হাবিব বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। জনাব খায়রুল কবির খোকন সংসদ সদস্য ও ডাকসুর সাবেক জিএস। জনাব মোস্তাফিজুর রহমান বাবুল সহ ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ নাজিম উদ্দীন আলম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সভাপতি, বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং ডাকসুর সাবেক এজিএস।
১৯৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের সাহসী যোদ্ধাদের আত্মত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
No description available.
পূর্বের খবরসাবেক মন্ত্রী হান্নান শাহর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত