খালেদা জিয়া সুস্থবোধ করছেন, বাসায় চিকিৎসা দেওয়া হবে

172

অনলাইন ডেস্ক:

তুলনামূলক সুস্থবোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে খালেদা জিয়াকে বাসায় পৌঁছে দিয়ে তার বাসার সামনে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

ডাক্তার জাহিদ বলেন, বাসায় রেখেই বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসা দেওয়া হবে। তিনি এবং তার পরিবারের সদস্যরা দেশবাসী কাছে দোয়া চেয়েছেন।

পূর্বের খবররমনা কালী মন্দিরে অসহায়দের মাঝে আওয়ামী লীগের খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তি খবরনতুন অধিনায়কের নেতৃত্বে পাকিস্তান আসছে নিউজিল্যান্ড