সিরাজুল ইসলাম খান ও নুরজাহান বেগমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

116

নিউজ ২১ ডেস্কঃ  গত বৃহস্পতিবার আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান এর ২১ তম ও মরহুমা  মাতা নুরজাহান বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের সকল মুরুব্বিয়ানদের রুহের মাগফিরাতের জন্য জোহর পূর্বে টঙ্গী মিলগেইট (লাল মসজিদ সংলগ্ন) নূরে মদিনা মাদ্রাসায় ক্বারী নজরুল ইসলামের তত্ত্বাবধানে পবিত্র কোরআন শরীফ খতম, খতমে গাউছিয়া, মিলাদ শরীফ,দোয়া মাহফিল  

 

 

এবং বাদজোহর ক্বারী মিজানুর রহমানের তত্ত্বাবধানে টঙ্গী বাজার দারুসুন্নত কেরামমতিয়া হাফিজিয়া মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ খতম ও টঙ্গী বাজার জামে মসজিদের ঈমাম হযরত মাওলানা আকরাম হুজুরের পরিচালনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এরপর শুক্রবার বাদ আছর  লৌহজং হলদিয়ার সাতঘরিয়া কবর স্থান জামে মসজিদে উপস্থিত মুসলিয়ান্দের অংশ গ্রহনের মাঝে দোয়া পরে কবর জিয়ারত করা হয়।

পূর্বের খবরবাংলাদেশে স্বর্ণের দাম ভারত, পাকিস্তান ও নেপালের চেয়ে বেশি, এত বাড়ার কারণ কী?
পরবর্তি খবরআজ মরহুমা নুরজাহান বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী