সাংবাদিক রুহুল আমিন গাজী আর নেই

147
ঢাকাঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি প্রথিতযশা সাংবাদিক রুহুল আমিন গাজী  ইন্তেকাল করেছেন।  ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি, দৈনিক সংগ্রামের বিশেষ প্রতিনিধি ও চিফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক রুহুল আমিন গাজীর ইন্তেকালে সত্যিই দুঃখজনক ও হৃদয়বিদারক। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্মরণীয় থাকবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, সোমবার থেকে রুহুল আমিন গাজী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, রুহুল আমিন গাজী কিডনিসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কারাবাসে তাঁর শারীরিক নানা জটিলতা তৈরি হয়।

বুধবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক একেএম শরিফুল ইসলাম খান,সভাপতি- বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সাংবাদিক সমিতি, আহবায়ক- অনলাইন নিউজপেপার এডিটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সাধারণ সম্পাদক- উত্তরা মিডিয়া ক্লাব।
এছাড়া, রুহুল আমিন গাজীর মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন। বাসস পরিবারের পক্ষ থেকে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন মূলত এতদিন তিনি এক পৃথিবী নিয়ে বেঁচে ছিলেন। সাংবাদিক রুহুল আমিন গাজীর পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছিল।

এর আগে ২০২২ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর মুক্তি পান শীর্ষ সাংবাদিক নেতা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী।

পূর্বের খবরড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন
পরবর্তি খবরড. ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ‘পূর্ণ সমর্থন’ বাইডেনের