শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ১৭-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

58

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) বিকাল ৫টায় বনানীর ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

নিউজ২১ডেস্ক: ৯ মে ২০২৬, শনিবার বিকাল ৫টায় ঢাকার বনানীস্থ ব্লক-কে, ২৮ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল ঢাকা-১৭-এর যৌথ উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক প্রাক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী মিডিয়া সেল এর আহ্বায়ক এ.কে.এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু এবং অতিথি আমন্ত্রণসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রাক প্রস্তুতি এই সভায় উপস্থিত ছিলেন সালিমা তালুকদার আরুনী, দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠু, মাহমুদ, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, শামীম রেজা, হেলাল উদ্দিন ও রেজা, লিজা খান প্রমুখ। সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সালিমা তালুকদার আরুনী সম্মাননা স্বরূপ তার বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। বই প্রদানকালে দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান ও শেখ শরিফ উদ্দিন মিঠুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উক্ত সভার সভাপতি এ কে এম শরিফুল ইসলাম খান পরিশেষে অনুষ্ঠান উদযাপন কমিটিতে সালিমা তালুকদার আরুনী কে যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ শরিফ উদ্দিন মিঠু, যুগ্ম সদস্য সচিব হেলাল উদ্দিন সহ ৯ সদস্যের কমিটি ঘোষণা প্রদান করেন।

সভা শেষে ‘সরিষাবাড়ী আমার স্বপ্ন আমার প্রেরণা’ গ্রন্থের লেখক সেলিমা তালুকদার সম্মাননা স্মারক হিসেবে তার রচিত বইটি সভার সভাপতি এ.কে.এম. শরিফুল ইসলাম খানের হাতে তুলে দেন। এ সময় দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, শেখ শরিফ উদ্দিন মিঠুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্বের খবরবর্তমান সরকারের আড়াই মাসে গতি ফিরছে অর্থনীতিতে