শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মিডিয়া সেলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

86

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান -এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরাতন) ডি.ও.এইচ.এস, ঢাকায় সালাম অ্যালায়েন্স প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে  বিএনপির প্রয়াত মহাসচিব সালাম তালুকদারের বাড়িতে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও  উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

 

 

ঢাকাঃ আজ বিকালে রাজধানীর বনানী (পুরাতন) ডি.ও.এইচ.এস, ঢাকায় সালাম অ্যালায়েন্স  বিএনপির প্রয়াত মহাসচিব সালাম তালুকদারের বাসভবনে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া- মাহফিল সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সালিমা তালুকদার আরুনী, আহবায়ক-শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উদযাপন পরিষদ এর সভাপতিত্বে জাতীয়তাবাদী মিডিয়া সেল ও মিডিয়া সেল (ঢাকা ১৭) এর আহবায়ক একেএম শরিফুল ইসলাম খান এর উপস্থিতে সভাটি অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানস্থল নির্ধারণ, আলোচ্য বিষয়বস্তু এবং অতিথি আমন্ত্রণসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই সভায় সঞ্চালনা করেন দৈনিক ফলাফল পত্রিকার প্রকাশক ও প্র. সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান।

 

 

উক্ত সভার জাতীয়তাবাদী মিডিয়া সেল এর আহবায়ক একেএম শরিফুল ইসলাম খান সভা পরিশেষে শাহাদাৎ বার্ষিকী উদযাপন কমিটিতে সালিমা তালুকদার আরুনী কে আহ্বায়ক, আরিফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক, শেখ শরিফ উদ্দিন মিঠুকে সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করেন।

শহীদ জিয়া শাহাদাৎ বার্ষিকী উদযাপন পরিষদের অন্যান্যরা হলেন শেখ মোস্তাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, সামসাদ আনহার, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর শিকদার, রফিকুল হুদা, রাশেদ বাবু, সহিদুল ইসলাম খান, শাহজাহান মিয়া, আপেল কায়সার,  মাহমুদুল হাসান, শামীম রেজা, মোঃ অলিউর রহমান সোহান, সালমান সাকিব খান, হেলাল উদ্দিন ও রেজা, লিজা খান প্রমুখ।

 

পূর্বের খবরদীর্ঘ ২৩ বছর ধরে একটি ‘বিতর্কিত ও সাজানো মামলায়’ কারাবন্দী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার