অনলাইন ডেস্ক:
পেশাগত কাজে অসামান্য অবদান রাখায় র্যাবের ১২০ সদস্যকে র্যাব মহাপরিচালক পদক দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের চার সদস্য এই পদক অর্জন করেছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদরদপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন।
র্যাবের মিডিয়া উইংয়ের ডিজি পদকপ্রাপ্তরা (সেবা) হলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহম্মদ, সার্জেন্ট মো. আব্দুল্লাহ আল মামুন, কর্পোরাল (ক্লার্ক) মোহাম্মদ আরজান মোল্লা ও সৈনিক মো. আল আমিন মিয়া।
এর আগে, একই অনুষ্ঠানে দায়িত্বপালন করতে গিয়ে নিহত ৩৩ র্যাব সদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন র্যাব মহাপরিচালক।





