রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন

173

অনলাইন ডেস্ক:

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের কাছে সংবাদ আসে- বনশ্রী সি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

পূর্বের খবরডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি
পরবর্তি খবরসরকার দমিয়ে রাখতে পারেনি, এখনো আন্দোলনে আছি: রিজভী