ডিএমপির এডিসি ও এসি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি

152

অনলাইন ডেস্ক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে বদলির তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া এডিসিরা হলেন- ট্রাফিক-তেজগাঁও বিভাগের মো. জাহাঙ্গীর আলমকে ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, ট্রাফিক অ্যাডমিন অ্যান্ড রিসার্চ বিভাগের কাজী রোমানা নাসরিনকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ও ডিএমপির মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে ট্রাফিক তেজগাঁও বিভাগে (শেরেবাংলা নগর, মোহাম্মদপুর ও আদাবর) বদলি করা হয়েছে।

এসিরা হলেন- ট্রাফিক বাড্ডা জোনের অমিত কুমার দাশকে কমিউনিটি পুলিশিংয়ে, কোয়ার্টার মাস্টার-পিওএমের মিঠুন কুমার কুন্ডুকে মতিঝিল বিভাগে এবং কমিউনিটি পুলিশিংয়ের শুভ কুমার ঘোষকে ট্রাফিক বাড্ডা জোনে বদলি করা হয়েছে।

পূর্বের খবরবনানীতে চালু হলো চীনা ভিসা সেন্টার
পরবর্তি খবররাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন