অনলাইন ডেস্কঃ বাংলাদেশের শিশুদের জন্য ২ কোটি ১৯ লাখের বেশি হাম-রুবেলার জরুরি টিকা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার ( ১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে সহায়তা করছে। এ কর্মসূচির আওতায় ২ কোটি ১৯ লাখের বেশি টিকা প্রদান করা হবে, যা পাঁচ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুকে সুরক্ষা দেবে।
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র
এ উদ্যোগ ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি-র প্রতিফলন। বিদেশে রোগের প্রাদুর্ভাব প্রতিরোধ করা হলে তা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—উভয় দেশকেই নিরাপদ রাখে, বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করে এবং সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখে।