ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয়, নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার

235
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (ডানে) কিয়ের স্টারমারের সাথে করমর্দন করছেন। লেবার পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করার পরে রাজা লেবার পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার এবং নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। লন্ডন। ৫ জুলাই, ২০২৪।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (ডানে) কিয়ের স্টারমারের সাথে করমর্দন করছেন। লেবার পার্টি সাধারণ নির্বাচনে জয়লাভ করার পরে রাজা লেবার পার্টির নেতাকে প্রধানমন্ত্রী হওয়ার এবং নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

 

প্রধানমন্ত্রী স্টারমার ভাষণে বলেনঃ জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে

যেভাবে যুক্তরাজ্যকে ‘পুনরাবিষ্কার’ করতে চান স্টারমার, এখনই কাজ শুরুর কথা বললেও যুক্তরাজ্যের মানুষের কাছে ‘কিছুটা সময়’ও চেয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেই জনগণের উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার।
শুক্রবার (৫ জুলাই) দেশটির সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেয়া এ ভাষণে তিনি বলেন, জনগণ দেশ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। তাৎক্ষণিকভাবেই আমাদের দেশ পরিবর্তন ও জনসেবায় কাজ করতে হবে।
এর আগে বাকিংহাম প্যালেসে রাজার কাছে বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেয়ার পর স্টারমার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়ে ডাউনিং স্ট্রিটে যান।
বক্তব্যের শুরুতেই পরবর্তী সরকার গঠনের জন্য ব্রিটেনের রাজার কাছ থেকে আমন্ত্রণ পেয়েছেন বলে জানান স্টারমার।
পরে ঋষি সুনাকের প্রশংসা করে স্টারমার বলেন, ঋষি সুনাককে ধন্যবাদ। তিনি তার সময় কঠোর পরিশ্রম করেছেন। এই দেশের প্রথম ব্রিটিশ এশিয়ান প্রধানমন্ত্রী হিসেবে তার কৃতিত্বকে অবমূল্যায়ন করা উচিত নয়।
তিনি বলেন, বর্তমান অনিরাপদ বিশ্বের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আবার একসঙ্গে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের চারটি রাজ্য। লেবার সরকার ধৈর্যের সঙ্গে দেশ পুনর্গঠনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
স্টারমার জানিয়েছেন, তাৎক্ষণিকভাবেই পরিবর্তনের কাজ শুরু হবে। ইটের পর ইট গাঁথার মতো করেই দেশ পুনর্গঠনে হাত দেয়ার কথা বলেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্কুল ও সহজলভ্য বাসস্থানের সুবিধা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
ব্রিটিশ নাগরিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় পুনর্গঠন মিশনে কাজ করতে নতুন সরকারের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কাজগুলো জরুরি ও আমরা আজই শুরু করছি।
যেভাবে যুক্তরাজ্যকে ‘পুনরাবিষ্কার’ করতে চান স্টারমার
নতুন প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার প্রথমবার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কালো দরজার সামনে দাঁড়িয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানার কিয়ার স্টারমার। সঙ্গে ছিলেন তার স্ত্রী ভিক্টোরিয়া জেন আলেক্সজান্ডার।

 

 

জয়ের পর প্রথমবারের মতো ডাউনিং স্ট্রিটে প্রবেশ করলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার
পূর্বের খবরঅধ্যাপক ডা. জালাল আহমেদ গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত
পরবর্তি খবরযারা আগে কথায় কথায় আমাদের ওপর খবরদারি করতো, সেই মানসিকতাটা বদলে গেছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা