অধ্যাপক ডা. জালাল আহমেদ গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত

206

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল মঙ্গলবার এ কমিটি অনুমোদন করেন। গত বুধবার নবঘোষিত কমিটির সভাপতি এড. আজমত উল্লাহ খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। উক্ত কমিটিতে বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক অধ্যাপক ডাঃ জালাল আহমেদ গাজীপুর মহানগরআওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

 

 

 

ইতিপূর্বে, ২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অ্যাডভোকেট আজমতউল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মন্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

 

 

 

সম্মেলনের দীর্ঘ দেড় বছর পর গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লাহ খানকে সভাপতি ও মো. আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক পদে রেখে গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে এ কমিটিতে ২৮ সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদন দেওয়া হয়েছে।

 

 

 

অধ্যাপক ডাঃ জালাল আহমেদকে গাজীপুর মহানগরআওয়ামী লীগের উপদেষ্টা পদে মনোনীত করা চিঠি তাঁর  হাতে হস্তান্তর করছেন সভাপতি এড. আজমত উল্লাহ খানও সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল। উল্লেখ্য, অধ্যাপক ডাঃ জালাল আহমেদ চেয়ারম্যান, ন্যশনাল নার্সিং কলেজ টঙ্গী গাজীপুর, ব্যবস্থাপনা পরিচালক, সেবা শুশ্রূষা হাসপাতাল লিঃ, টঙ্গী- গাজীপুর, চেয়ারম্যান, ডিসএ্যাবল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আজীবন সদস্য, বাংলাদেশ ক্যানসার সোসাইটি, নির্বাহী সদস্য, উত্তরা অফিসার্স ক্লাব, আজীবন সদস্য, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। বি এম এ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ গাজীপুর, আরও অনেক সামাজিক সংগঠনের সহিত জড়িত।

 

 

গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে যারা আছেঃ

 

পূর্বের খবরবাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় চীনঃ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
পরবর্তি খবরব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির বিশাল জয়, নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার