বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়লো ৭ বসতঘর

218

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়লো সাত বসতঘর। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব কধুরখীল ৩ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭টি কাঁচা ঘর পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ঝুন্টু নাথ বলেন, আগুনে পরিমল নাথ, সঞ্জিত নাথ, রঞ্জিত নাথ, মনোজিত নাথ, লিটন নাথ, দুলাল নাথ ও রণজিত নাথের বসতঘর পুড়ে গেছে। গায়ে থাকা কাপড় ছাড়া ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি।

পূর্বের খবরএবার পুরান ঢাকায় জুতার গোডাউনে আগুন
পরবর্তি খবরলিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি